মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে দাদীর মৃত্যুদন্ডের রায় ঘোষনা

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে রিফাত হোসেন নামে ৭ বছর বয়সী নাতীকে হত্যার দায়ে সৎ দাদী কুলসুম খাতুন ওরফে রত্নাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিজ্ঞ আদালত আসামীকে ২০ হাজার টাকার অর্থদন্ডেও দন্ডিত করেছেন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাস্ট্রপক্ষের আইনজীবি (পিপি) আব্দুর রহমান।

মৃত্যুদন্ডপ্রাপ্ত কুলসুম সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের মজিবার রহমান শেখের স্ত্রী এবং মামলার বাদী ও নিহত শিশুর বাবা চান মিয়ার সৎ মা।

রাস্ট্রপক্ষের আইনজীবি (পিপি) আব্দুর রহমান ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, খুবই দুঃখ ও কষ্ট জনক হত্যা এটা। শিশু রিফাতের মা কুলসুম খাতুন রত্নার অবৈধ পরকীয়ার বিষয়টি জানার কারনেই সেই ঘটনার জেরে পারিবারিক দ্বন্দ্বের রেশ ধরে রত্না এই হত্যাকাণ্ড ঘটান।

মামলার বিবরণে তিনি বলেন, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে রিফাত তার বাবা ও মায়ের সাথে ঘুমাচ্ছিল। একটু পর রিফাত ঘুম থেকে উঠে বাইরে খেলতে গেলে তার সৎ দাদী কুলসুম খাতুন রিফাতকে কৌশলে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিষয়টি সন্দেহ জনক হওয়ায় রিফাতের বাবা চান মিয়া হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে রিফাতের সৎ দাদী কুলসুম খাতুন রত্না আদালতে স্বীকারোক্তিও দেন। মামলায় সাক্ষী প্রমান শেষে আদালত আজ মঙ্গলবার রত্নাকে মৃত্যুদন্ডের এই রায় প্রদান করেন। এ সময় আসামী পক্ষের আইনজীবি ছিলেন তোফিকুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর