বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সিংড়ায় সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

জমিজমা বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিকে মারপিট করা হয়েছে। সকালে উপজেলার বন্দর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেনের ২৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আফছার আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মিস কেস মামলায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার কাগজ পত্র যাচাই- বাছাই করে সাংবাদিক আনোয়ার হোসেনের পক্ষে রায় দেন। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ আফসার আলী বাদি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করেন। যাহার আপীল নং ৯/২০। কিন্তু প্রতিপক্ষরা আপিলে হেরে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন সময় সাংবাদিক আনোয়ার হোসেনকে মারপিট এমন কি খুন করার হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে সাংবাদিক আনোয়ার বাড়ি থেকে বের হয়ে বন্দর বাজারে যায়। এসময় প্রতিপক্ষরা তার ওপর হামলা করে মারপিট করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এই ঘটনায় সাংবাদিক আনোয়ার বাদী হয়ে প্রতিপক্ষ আবজাল সরকার ও আফছার আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর