শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শোকের মাসব্যাপী অসহায়দের খাবার খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় শোকের মাসব্যাপী অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খাবার খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা সজিব। নাসিমুজ্জামান সজিব সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর শহরের নিংগইন এলাকার স্থায়ী বাসিন্দা। সে পেশায় একজন মৎস্য খামারী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ১লা আগষ্ট থেকে ৩১শে আগষ্ট প্রায় ৯০ জনকে একবেলা পেটপুরে খাবার খাইয়েছেন সজিব। ছাত্রলীগ নেতা ছালেক, সাগর, রুহুল, মিতুল, জীবন ও বুলবুলের সহযোগিতায় অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খুঁজে খুঁজে রেস্টুরেন্টে এনে মাসব্যাপী খাবার খাওয়ান সজিব।

সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব বলেন, আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আমার এ উদ্যোগ। শুধু শোকের মাস নয় সারাবছর অসহায়দের খাবার খাওয়ানোর ইচ্ছে আছে। এছাড়াও মানবিক ও মাদকবিরোধী কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর