শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে চার লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে প্রায় চার লাখ টাকা মূল্যের কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জোনাইল হাটে অভিযান চালিয়ে ওই জাল জব্দ ও ধ্বংশ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম অভিযান চালান।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, চলমান মৎস্য সপ্তহের প্রচারাভিযান চালানোর সময় উপজেলার জোনাইল হাটে বিপুল পরিমান কারেন্ট ও চায়না জাল বিক্রি করতে দেখা যায়। এসময় সেখানে স্থাণীয়দের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কারেন্ট ও চায়না জাল মাছের শত্রু। তাই ওই সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর