বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় এসি ল্যান্ডের অভিযানে খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ার কোদালধোয়া বাজারের সরকারী রাস্তার পাশের ও খাল দখল করে চেয়ারম্যান প্রার্থী সুচিত্রা রানীর নির্মাণাধীন অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনু। সোমবার বিকেলে থানা পুলিশের একদল সদস্যদের সহায়তায় দুই দফায় অভিযান চাীরয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান-উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে বাকাল-ত্রিমুখী সরকারী সড়কের পাশে খালের অর্ধেক দখল করে স্থানীয় বিভুতী হালদারের স্ত্রী সূচিত্রা রানী দু’দিন আগে অবৈধভাবে টিন-কাঠ দিয়ে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন।

অবৈধ দখলদার বিভুতি হালদারের স্ত্রী সুচিত্রা রানী আগামী ইউপি নির্বাচনে বাকাল ইউনিয়নে সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সুচিত্রা রানী পুলিশের আইজিপিসহ রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে এলাকায় অবৈধ প্রভাব বিস্তার করে নেতিবাচক কার্যকলাপ করে আসায় কোন লোক তার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিল না।

আদালত জানায়, ওই অবৈধ স্থাপনা নির্মিত হলে খালে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হয়ে ইরি-বোরো মৌসুমে ধান চাষে পানির সমস্যায় পরতো কৃষককেরা। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতের কাজেও বাঁধা দিয়েছিল দখলদার সুচিত্রা রানী। তার বাঁধার কারণে থানা থেকে দ্বিতীয় দফায় পুলিশ নিয়ে সোমবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা ররেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)নেহের নিগার তনু। অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারন লোকজন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর