বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

হত্যার হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করে আসছিল আপন চাচা

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

হত্যার হুমকি দিয়ে সাভারে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করে আসছিল আপন চাচা! এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন শুক্রবার রাতে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছেন।

এ জাহার সূত্র ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী শিক্ষার্থী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানকার একটি স্কুলে পড়াশুনা করে। স্কুল বন্ধ থাকায় সম্প্রতি সে নিজ বাড়িতে আসে। পরে ওই কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ৫ আগস্ট থেকে ধর্ষণ করে আসছিল আপন চাচা (২৫)।
একপর্যায়ে ওই কিশোরী শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। পরে তার বাবা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মামলা দায়েরের আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর