সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বড়াইগ্রামে মামার বিরুদ্ধে ভাগিনাকে হত্যার অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১:১২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মামার হাতে ভাগিনাকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।নিহত ব্যাক্তির নাম সিরাজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামের মজিদ প্রামানিকের পুত্র।

নিহতের মা কহিনুর বেগম বলেন, সকালে আমি রাস্তা দিয়ে আসার সময় শুনতে পাই আমার ভাই আব্দুল জলিল (৫০), মিলন (৩২) এবং ভাবী তাদের বাড়িতে আমার ১১ বছরের নাতনীকে নিয়ে নানা রকম কথা বলছে। আমি প্রতিবাদ করলে আমাকে মারপিট করে। খবর পেয়ে আমার ছেলে সিরাজুল ইসলাম এগিয়ে আসলে তাকে মারপিট শুরু করে। আমার ছেলেকে লোহার রোড দিয়ে আঘাত করলে ঘটনাস্থরেই মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে তেমন একটা আঘাতে চিহ্ন নেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর