সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে গাঁজাসহ দুই যুবক আটক

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজা সহ দুই যুবকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মোতাবেক এসআই মোকারম হোসেনের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র রায়, এএসআই ফরহাদ হোসেন সহ আরো পাঁচ কনস্টেবল নিয়ে শনিবার (২৮ আগস্ট) সন্ধায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকশ অভিযানকারী দল রাধানগর ইউনিয়নের শীকপর শ্মশানঘাটে অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়। আটকের সময় পলিথিন কাগজে মোড়ানো পৃথক পৃথক ভাবে ৬০ গ্রাম + ৪০ গ্রাম গাঁজা তাদের কাছ থেকে জব্দ করা হয়। আটককৃত যুবকেরা হলো: উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ (বামনদিঘী) গ্রামের মোঃ বজলার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম(৩৫) ও রাধানগর (দিঘীপাড়া) গ্রামের মোঃ দবিরুল ইসলামের পুত্র মোঃ আনছারুল ইসলাম(৩০)। গাঁজা সহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক) ধারার অপরাধে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নং-১৬, তারিখ- ২৮/০৮/২০২১ ইং। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর