বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাতক্ষীরা’র শ্যামনগরে রাতের আঁধারে সদ্য কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

এম ইদ্রিস আলী,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের দাফনের পর এক তরুণীর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ আগস্ট) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

মৃত তরুণী তানজিল আক্তার মুন্নি (১৫) কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খেরশেদ সরদারের মেয়ে।

ক্যানসারে আক্রান্ত হয়ে তরুণী টি বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইন্তেকাল করেন।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার মুন্নি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়।
দুপুরের পর তাকে দাফন করা হয়।

রাতের আধারে যে বা যারা এই অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের আটক পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

কবর খুঁড়ে মরদেহটির অর্ধেক বাইরে বের করে রেখে গেছে দুর্বৃত্তরা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এ বং অমানবিক ও ন্যক্কারজনক ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে তিনি জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর