বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে গৃহবধু হত্যা মামলায় আগৈলঝাড়া থেকে পলাতক আসামি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

বরিশালেরকাশিপুর এলাকায় গৃহবধু সাবিনা বেগমকে (৩৪) হত্যা করে ড্রামভর্তি লাশ বাসযোগে গুমের মামলায় আগৈলঝাড়া থেকে পলাতক আসামী রাকিব মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআই।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অফ ইনভিস্টিগেশন (পিবিআই)’র সদস্যরা আগৈলঝাড়া উপজেলার আহুতিবাটরা গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রাকিব মোল্লাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই এসপি মো. হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, গৃহবধূ সাবিনা বেগমকে হত্যার পর লাশ গুমের জন্য ড্রাম ভর্তি করে বাসযোগে ভুরঘাটা নিচ্ছিল। হত্যাকারীরা পথিমধ্যে কৌশলে গৌরনদী বাসস্ট্যান্ডে বাস থেকে সটকে পরে। ভূরঘাটা বাসটার্মিনালে গিয়ে বাসের সুপারভাইজার ড্রাম খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।

এ ঘটনায় ২০২০ সালের ২০ নভেম্বর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।
খালেক হাওলাদারের স্বীকারোক্তি মতে গ্রেফতারকৃত রাকিব মোল্লার নাম আসে। বৃহস্পতিবার পিবিআই’র সদস্যরা উপজেলার আহুতিবাটরা গ্রামে অভিযান চালিয়ে রাকিব মোল্লাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গৌরনদী উপজেলার মাহিলাড়ার ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের আব্দুল খালেক হাওলাদার তার পুত্রকে বিদেশে পাঠানোর জন্য একই উপজেলার দিয়াশুর মহল্লার বাসিন্দা প্রবাসী সহিদুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তারের মাধ্যমে চার লাখ প্রদান করেছিলেন। ওই টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রধান আসামি খালেক হাওলাদার তার কর্মস্থল বরিশাল নগরীর কাশিপুর এলাকায় সাবিনাকে ডেকে নিয়ে রেঅকজন নিয়ে হত্যা করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর