বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

পাবনায় অবৈধ বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি, ইয়াবা, বিদেশী মদ ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৩:১০ অপরাহ্ন

পাবনায় অবৈধ অস্ত্র ১ টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি, ১৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাজাসহ ১ জন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। গতকাল ২৬ আগস্ট, ২০২১ তারিখ ভোর ০৫.০৫ ঘটিকার সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি অভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার আতাইকুলা থানাধীন গণেশপুর সাকিনস্থ মোঃ শাহীন আলম, পিতা-মৃত রইচ উদ্দিন এর পুরাতন বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী আসামী মোঃ শাহীন আলম (৩৫), পিতা-মৃত রইচ উদ্দিন, সাং- গণেশপুর, থানা- আতাইকুলা, জেলা- পাবনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারপূর্বক আসামীর নিকট হতে অবৈধ অস্ত্র ১টি বিদেশী রিভালবার, ৫ (পাঁচ) রাউন্ড গুলি এবং ১৬৪ (একশত চৌষট্টি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১ (এক) কেজি গাজা ও ২ (দুই) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য বিদেশী মদ উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে স্বীকার করে যে, সে দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্র, গুলি ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ ও গাজা নিজের হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। এছাড়াও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে অত্র এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী ও ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল এবং ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী অবৈধভাবে উপার্জিত টাকা অবৈধভাবে দেশে-বিদেশে পাচার করিয়া আসিতেছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর