মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক আটক

সলঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে বলাখকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে Rab। শিশুটি নলছিয়া গ্রামের মাসুদ রানার ছেলে। ধর্মীয় শিক্ষার জন্য কুমাজপুর দারুল আবরার ক্বওমী মাদ্রাসায় ভর্তি করে আবাসিক বোডিং থেকে লেখাপড়া করায় অভিভাবক। গত (১১ আগস্ট) রাতে ঐ মাদ্রাসার শিক্ষক আবু রায়হান শিক্ষার্থীকে কাছে ডেকে নিয়ে বলাৎকার করে। এ বিষয়টি প্রকাশ না করতে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় ছাত্রকে। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে বলাৎকার করে। এক সময়
বিষয়টি শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে অভিভাবক মাদ্রাসা ম্যানেজিং কমিটির কাছে জানালে কাউকে না বলার অনুরোধ করেন এবং ন্যায় বিচারের আশ্বাস দেয়। এই সুযোগে আসামী আাত্ম গোপন করে।

এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করে এবং র‌্যাব-১২ এর কাছে আসামীকে আটক করার আকুতি জানালে-র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে র‌্যাব-১২ এর বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আসামী আবু রায়হান কে ঢাকা ভাটরা থানার বাড্ডা এলাকা হতে আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে আটক করে।

আটক আবু রায়হান(২৪) সলঙ্গা থানার নলকা ইউনিয়নের তিননান্দিনা খোলাপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আটক আসামীকে সলঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর