মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

চৌহালীতে স্বামী ও তার পরিবারের  বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার  বৈন্যা গ্রামে হারুন অর রশিদ এর মেয়ে তারাভানু(২১) স্বামী সাইফুল ও তার পরিবারের বিরুদ্ধে  নির্যাতনের অভিযোগ উঠেছে ৷এবিষয়ে গত বুধবার নির্যাতিত মোছাঃ তারা ভানু বাদী হয়ে কোটে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১১-গ/৩০ ধারায় একটি মামলা করেছেন।স্বামী কর্তৃক প্রতারণা ও নির্যাতনের শিকার গৃহবধু তারা ভানুর  বিয়ে হয় পার্শবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম ( রসুলপুর) গ্রামের হাসান আলী সিকদারের ছেলে সাইফুলের সাথে।
স্বামী সাইফুল ইসলাম সিকদার(২৭), শশুর হাসান আলী সিকদার(৫২), শাশুরি রেনু বেগম(৪৫) ও ননদ রুমি আক্তার (২০) এর নির্যাতনের বিরুদ্ধে  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্র্যাইব্যূনালে ৪ জনকে আসামী করে মামলা করা হয়।  মামলার আরজি, বাদী ও তার পরিবার সূত্রে জানা গেছে,গত ৫ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পরে গত ১৭/৫/১৮ ইং তারিখে ইসলামি শরা-শরীয়ত মেতাবেক রেজিঃ কাবিন নামা মূলে পাচ লক্ষ টাকা দন মোহরানা ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের  ৩/৪ বছর  না যেতেই গত ২১/৮/২০২১ শনিবার বিকালে স্বামী সাইফুল,শ্বশুর হাসান সিকদাসহ কয়েকজনে কোদালিয়া বাজারের পুর্ব পাশে  সুকৌশলে ফাঁকা জায়গায় নিয়ে পাকা রাস্তায় উপরে তারা ভানুকে শারীরিক ভাবে মেরে আহত করে ফেলে রেখে যায় । এর আগেও তার স্বামী তারা ভানুকে বাবার বাড়ি থেকে যৌতুক আনতে বলে, তারা ভানু অস্বীকার করায় মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয় । গত ২১ আগষ্ট আবারো তারা ভানুকে  যৌতুকের টাকার জন্য স্বামী, শশুর, শাশুরি ও ননদ মিলে মার-ধর করে  আহত করে ৷ খবর পেয়ে তারা ভানুর পিতা হারুন অর রশিদ মেয়েকে  উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল সার্জন স্লোলজিষ্ট কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেন। বাদী তারা ভানু টাঙ্গাইলের সোহরাব উদ্দিন ম্যাটস এর  শিক্ষার্থী ৷ তিনি মামলা করায় আসামীরা মামলা তুলে নিতে  ভানুকে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর