বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

বরিশালে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১১:৩৪ অপরাহ্ন

নগরীর কাশিপুর এলাকায় গৃহবধু সাবিনা বেগমকে (৩৪) হত্যা করে ড্রামভর্তি লাশ বাসযোগে গুমের সময় উদ্ধার হওয়া মামলার আসামি রাকিব মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার দুপুরে নগরীর রূপাতলীস্থ কার্যালয়ে পিবিআই’র পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, গৃহবধু সাবিনা বেগমকে হত্যার পর লাশ গুমের জন্য ড্রাম ভর্তি করে বাসযোগে নেওয়া হচ্ছিলো। পরবর্তীতে হত্যাকারীরা কৌশলে গৌরনদী বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে যায়। ভূরঘাটা বাসটার্মিনালে গিয়ে বাসের সুপারভাইজার ড্রাম খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ২০২০ সালের ২০ নভেম্বর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে রাকিব মোল্লার নাম আসে। বৃহস্পতিবার ভোরে পিবিআই’র সদস্যরা আগৈলঝাড়া উপজেলার আহুতিবাটরা গ্রামে অভিযান চালিয়ে রাকিব মোল্লাকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে (রাকিব) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গৌরনদীর মাহিলাড়ার ভীমেরপাড় গ্রামের আব্দুল খালেক হাওলাদার তার পুত্রকে বিদেশে পাঠানোর জন্য একই উপজেলার দিয়াশুর মহল্লার বাসিন্দা প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তারের মাধ্যমে চার লাখ দিয়েছিলেন। ওই টাকা নিয়ে বিরোধের জেরধরে প্রধান আসামি খালেক হাওলাদার তার কর্মস্থল নগরীর কাশিপুরে সাবিনাকে ডেকে নিয়ে হত্যা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর