মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সলঙ্গায় ট্রাক চাপায় ভ্যান চালকসহ তিন জন নিহত

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় সলঙ্গার ঢাকা-বগুড়া মহাসড়কের পাচলিয়া ফুট ওভার ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী(৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে,ভ্যান চালক খোদা বক্স(৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫) এর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিক্সা নিয়ে বের হন তারা। পরে পাঁচলিয়া বাজার ফুট ওভার ব্রীজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী গামী রড বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, ভোরে ট্রাক চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয় নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর