বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পূর্বশত্রুতার জের ধরে কৃষকের ১৫০০ ফল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বেলার হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে গতকাল মঙ্গলবার রাতে একটি ফল বাগানের দেড় হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর গ্রামে কৃষক আব্দুর রহিমের বাগানে এই ঘটনা ঘটে।পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম।এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখন হয়েছেন বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান,প্রায় ১০ একর জায়গা জুড়ে ১৫০০ ফলের গাছ রোপন করেছিলেন তিনি।বাগানটি পেঁপে,আম এবং মাল্টা ফলের চারা দিয়ে সাজিয়েছিলেন।বাগান পরিচর্যায় ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও লিজ মানিসহ সবমিলে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি।করোনাকালীন সময়ে পুঁজি না থাকা লোন নিয়ে তিনি এই বাগান করেছিলন।তার প্রতিবেশী মনির হোসেনের সাথে জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়।তিনি অভিযোগ করে বলেন,তার প্রতিবেশী মনির বিভিন্ন ভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে।বিভিন্ন ময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন।জমি ছেড়ে না দেওয়ায় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন।জমি ছেড়ে না দেওয়ায়  মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মনির এবং তার সহযোগী হাসান,শান্ত,সুফিয়ান সহ আরো অনেকে তার বাগানের ফল গাছ কেটে ফেলেছেন। তার বাগানে দেড় হাজার ফলের গাছ ছিলো বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই ঘটনায় তিনি জড়িত নন।

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর