শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে খেলাঘর চুরির ১৪ দিনেও গ্রেপ্তার হয়নি চোর

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড়ে রফিক খেলাঘর থেকে ৪ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ দাখিলের ১৪ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।

সরেজমিনে জানা যায়, চাঁচকৈড় আহম্মদ প্লাজায় গার্মেন্টসহ বিভিন্ন দোকনপাটের মাঝখানে রফিক খেলাঘর অবস্থিত। ওই মার্কেটের উত্তর ও দক্ষিণ পাশে দুটি গেটও রয়েছে। ব্যবসায়িরা রাতে দোকান বন্ধ করলে গেটগুলো বন্ধ করা হয়। ওই মার্কেটে ঢোকার আর কোনো রাস্তাও নেই। রফিক খেলাঘরে চুরি হওয়ার রাতেও গেটগুলো বন্ধ ছিল। তারপরেও চুরির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, ২৫ বছর ধরে ওই খেলাঘরে ব্যবসা করে আসছেন তিনি। এরআগে কোনো ধরণের চুরির ঘটনা ঘটেনি। প্রতিদিনের ন্যায় ১০ আগস্ট রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন সাটারের তালা খোলা। দোকানের মালামাল কেনার জন্য ৪টি ক্যাশবাক্সে রাখা ৪ লাখ ২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দিলেও গ্রেপ্তার হয়নি চোর।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলাঘর চুরির অভিযোগ পেয়েছি। চোর বাইরের কেউ না। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর