মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে আটঘরিয়ায় মানববন্ধন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেনগণমাধ্যমকর্মীরা। সোমবার সকালে আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, রিপোর্টার ইউনিটিরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন মায়া, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি মোনায়েম খান, সাংবাদিক ইব্রাহীম খলিল প্রমুখ।

গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর