বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাবনায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার চোর আটক

মো: মামুন হোসেন, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

পাবনায় চুরি যাওয়া ইজিবাইক ও ইজিবাইকের ০৫টি ব্যাটারিসহ চোর কে আটক করেছে পাবনা সদর ফাঁড়ী পুলিশ। আটককৃত ব্যাক্তি পাবনা সদর দ: রাঘবপুর নিকেরি পাড়া এলাকার মৃত. শাহাবুদ্দিনের ছেলে মো.তুষার (২৭)। উল্লেখ্য, পাবনা সদর দ: রাঘবপুর এলাকার মো.আ: জলিলের ছেলে বাদি মো.শাকিল হোসেন থানায় হাজির হয়ে লিখিত ভাবে জানান, গত ২০-০৮-২০২১ তারিখ ১০.৩০ হতে ২১-০৮-২০২১ তাং: ভোর ৬.৩০ এর মধ্যে যে কোন সময় তার অটো ইজিবাইক ও ইজিবাইকের ০৫টি ব্যাটারিসহ অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করলে সদর ফাঁড়ীর ইন্সপেক্টর আবুল কালাম এর নেতৃত্বে এস আই কান্তি কুমার মোদক ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত করে এবং ইজিবাইক ও ইজিবাইকের ০৫ টি ব্যাটারিসহ মো. তুষার (২৭) নামের একজনকে আটক করে। পাবনা সদর ফাঁড়ীর ইন্সপেক্টর আবুল কালাম জানান, অটো গ্যারেজের নাইট গার্ড কে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চোর ইজিবাইকটি চুরি করেছিল। এ সংক্রান্তে সদর থানায় মামলা নং- ৮২, তাং: ২১-০৮-২০২১ খ্রি. ধারা – ৩৮০ পেনাল কোড রুজু হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর