বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটোয়ারীতে কাঁঠাল পাতা ছিড়া নিয়ে মারামারি- নিহত-১

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য প্রতিবেশীর কাঁঠাল গাছের পাতা ছিড়ার বিষয় নিয়ে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) দুপুরে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার সর্দারপাড়া গ্রামে। এলাকাবাসী জানান, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগেশ্বরবাড়ী গ্রামের আরমান আলীর পুত্র মোঃ হোসেন আলী(২৯) পার্শ্ববর্তী প্রতিবেশী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার সর্দারপাড়া গ্রামের দাইমুল ইসলামের পুত্র মোঃ রবিউল ইসলাম (৩০)এর কাঁঠাল গাছ থেকে ছাগলকে খওয়ানোর উদ্দেশ্যে কিছু কাঁঠাল পাতা ছিড়ে নিয়ে যায়। কাঁঠাল পাতা ছিড়ার বিষয়টি নিয়ে রবিউল ও হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিবারের লোকজন সহ মারামারি সংঘটিত হয়। এ মারামারিতে হোসেনের হাতের লাঠির আঘাতে রবিউল মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে রবিউল(৩০) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এঘটনায় নিহতের ভাই নুরুজ্জামান বাদী হয়ে ৪জনকে আসামী করে দন্ডবিধি ১৪৩. ৩৪১,৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, তারিখ: ২২/ ০৮/২০২১ ইং। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠিয়েছি। থানায় মামলা হয়েছে। মামলার অভিযুক্ত একজন আসামীকে আটক করেছি। অন্যান্য আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামীদের আটকের ব্যাপারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর