মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পকেট মারের ছুরির আঘাতে ভাঙ্গুড়ার স্কুল শিক্ষক আহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৮:০০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন শুক্রবার (২০ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি লোকাল ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেনে উঠার সময় পকেট মারের ধারালো ছুরিতে আঘাতে আহত হয়েছেন এক স্কুল শিক্ষক। আহত স্কুল শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভাঙ্গুড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার বাসিন্দা, বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া পৌর-শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের পিতা আলহাজ্ব শেখ মোঃ আব্দুস সামাদ মাষ্টার (৭৬) (অবঃ প্রধান শিক্ষক)।

 

জানা যায়, তাকে পর পর তিন বার ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে আঘাত করে পকেটে থাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে আবার আঘাত করলে বুঝতে পেয়ে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন।

কিন্তু এতটাই যাত্রী চাপ ছিলো যে তাকিয়ে দেখার কোন অবস্থা ছিলো না ।পরবর্তীতে ট্রেনের ভিতরে সিটে বসার আগে তার ছেলে শেখ সাখাওয়াত কে বিষয় টা বলতেই ঢুলে সিটের মধ্যে পরে যায়। তারপর পানি খাইয়ে ও ক্ষত স্থান দেখার চেষ্টা করেন সাখাওয়াত। পাঞ্জাবি সরাতেই রক্তমাখা পায়জামা দেখা যায়।

 

ট্রেনে উপস্থিত সবার কাছে বাবার জন্য দোয়া ও সুস্থ্যতা কামনা করেন ছেলে শেখ সাখাওয়াত হোসেন (বি.এ)। এসময় কেঁদে কেঁদে শেখ সাখাওয়াত বলেন আমার বাবার শরীর থেকে রক্ত ঝরিয়েছে আল্লাহ যেন উপযুক্ত শাস্তি দেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর