বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আলমডাংগায় আড়াই কেজি স্বর্ণের গহনাসহ তিন জন আটক, প্রাইভেটকার জব্দ

রাকিবুল হাসান রানা, নিজস্ব প্রতিবেদক আলমডাংগা:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আলমডাংগা বন্ডবিল রেলগেটের নিকট থেকে পুলিশের ব্যারিকেট দিয়ে প্রাইভেটকার জব্দ করে বিপুল পরিমান স্বর্ণের গহনা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণের গহনার একটি বড় চালান আসছে।গোপন সংবাদের ভিত্তিতে আলমডাংগা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবিরের নেতৃত্বে, এস আই আব্দুল গাফফার, এস আই তৌকিরসহ একদল পুলিশ ফোর্স বেলা আড়াইটার সময় বন্ডবিল রেলগেইটে অবস্থান করেন।এ সময় ঢাকা মেট্রো গ-১৭-৮৩৩২, নাম্বারের প্রাইভেটকারটি দ্রুত চলে যাবার চেষ্টা করলে পুলিশ রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি টি থামায়। প্রাইভেটকার চেক করে চালকের বসার সিটের নিচ থেকে কভারের মধ্যে লুকিয়ে রাখা ২ কেজি ৫শ’ ৮৫ গ্রাম সোনার গহনা উদ্ধার করে পুলিশ।প্রাইভেটকারে থাকা চোরাকারবারিরা হলো,মাদারিপুর জেলার জামালপুর জেলার বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯), চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বনানিপাড়ার লিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন(২১),দর্শনা শ্যামপুর গ্রামের নুর ইসলামের ছেলে বাপ্পি হোসেন(৩০) কে আটক করেছে পুলিশ।আলমডাংগা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান,উদ্ধারকৃত ২১৫ ভরি স্বর্ণের মূল্য দেড় কোটি টাকা। এদিকে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থল পরিদর্শন করেন।আটকের পর তাদের কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর