শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামের জোনাইলে বিট পুলিশিং অনুষ্ঠিত

সুজন কুমার,নাটোরঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে সাধারণ জনগনের পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ই আগস্ট সকালে জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ এর সভাপতিত্বে এবং এসআই আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত বিট পুলিশিং কার্যক্রমে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,পুলিশ জনগনের বন্ধু। জনগণের সুরক্ষার জন্য পুলিশ নিবেদিত প্রাণ। তিনি উপস্থিত সবাইকে যেকোনো সমস্যার সম্মুখীন হলে বা দেশ বিরোধী কোনো কার্যক্রন লক্ষ করলে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

তিনি আরো বলেন,বর্তমানে অনেক প্রতারক চক্রের সৃষ্টি হয়েছে। এসব প্রতারক থেকে সাবধানে থাকতে সবাইকে সচেতন করে বলেন,বিকাশের পিন সহ ব্যক্তিগত কোনো তথ্য কখনও কাউকে দেওয়া যাবে না। পুলিশকে সাহায্য করতে তিনি সবাইকে অনুরোধ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর