মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

উজিরপুর ইউএনওর নামে টাকা দাবি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৮:১৬ অপরাহ্ন

জেলার উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রতারক চক্র ওই নম্বরটি ক্লোন করে কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছে টাকা দাবি করেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে ইউএনও বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মোবাইল নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় অনেকের কাছে টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎ¶ণিকভাবে উজিরপুর মডেল থানার ওসিকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে তাদের সতর্ক করে দিয়েছি।

ইউএনওর মোবাইল নম্বর ক্লোনের ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করতে পারলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর