মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে ৮ জুয়ারি আটক : মামলা দায়ের

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৮:০২ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় ৮ জুয়ারিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার করিম হাজীর নির্মানাধীন গুদাম ঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামের মৃত শামসুল হকের পুত্র মোঃ সালাম (৩২), মৃত আক্কাস আলীর পুত্র মনজু রহমান (২৬), আবুল কালামের পুত্র সুমন (৩০), বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুজায়েতপুর গ্রামের বুলু ব্যাপারীর পুত্র মিঠু ব্যাপারী (৩০), মৃত মোজাম্মেল হকের পুত্র দেলোয়ার হোসেন (৫০) এবং একই উপজেলার চামোড় পাড়া গ্রামের মৃত টুকু মন্ডলের পুত্র মিলন (৪২) ও মিঠু মন্ডল (৩৫) এবং একই গ্রামের মৃত ইসাহাক প্রামানিকের পুত্র মাহাবুব রহমান (৩৭)। উল্লেখ, আটোয়ারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি এসআই দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে এসআই প্রহল্লাদ রায়, এসআই মোঃ রাশেদুজ্জামান ও এসআই শাহীন আলম মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার(১৭ আগস্ট) দিবাগত রাত প্রায় দুই টার সময় থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মোতাবেক এক ষাড়াশী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ উল্লেখিত ৮ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন এবং নগদ প্রায় ৩ হাজার ৫শত টাকা, কিছু জুয়া সামগ্রী তাস এবং বিভিন্ন ব্রান্ডের ০৪টি মোবাইল ফোন জব্দ করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা এবং সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার (১৮ আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। আটোয়ারী থানার মামলা নং-১১ ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর