সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় ঢাবির প্রথম স্থান অর্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে’র (আইসিপিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ শনিবার অনলাইনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফলাফল সোমবার প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আঞ্চলিক পর্বে বিজয়ীরা ‘আইপিসি ওয়ার্ল্ড ফাইনালে’ অংশ নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর এ প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশ নিয়ে আসছে এবং এর ফাইনালে একাধিকবার অংশ নিয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর