মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় দেশীয় চোলাই মদসহ আটক ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৪:২০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৩ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মো: রাকিবুল হাসান রাকিব (২০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৫ আগস্ট) সন্ধা ৭ টার দিকে উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিবুল হাসান রাকিব উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের স্কুল পাড়ার মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই ইনামুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া পরেষ ঘোষের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাওয়া যায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: ফয়সাল বিন আহসান বলেন, আটককৃত রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর