মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে ৬ যুবকের কারাদন্ড

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৬:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে ৬ যুবকের অর্থ দন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। থানা সুত্রে জানাগেছে, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশে রবিবার (১৫ আগস্ট) এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বের হয়। রাত প্রায় ৩টার দিকে (১৬ আগস্ট) উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে ৩টি মোটর সাইকেলে ৬যুবক ঘোরাফেরা করার সময় পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে। অসময়ে বাজারে ঘোরাফেরা করার সন্তোষজনক জবাব দিতে পারেনি আটককৃত যুবকেরা। পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান আটককৃত যুবকদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ৫০০/- টাকা করে অর্থ দন্ডাদেশ প্রদান করেন। অর্থ দন্ডাদেশ প্রাপ্ত যুবকেরা হলো – আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামের দুলাল চন্দ্র বর্মনের পুত্র বুধু চন্দ্র বর্মন(১৯), ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামের অমূল্য চন্দ্র বর্মনের পুত্র বাবু (১৮), একই গ্রামের নারায়ন চন্দ্র বর্মনের পুত্র রঞ্জিত বর্মন(১৯), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগঞ্জ গ্রামের নগেন চন্দ্র সাহা’র পুত্র স্বপন চন্দ্র সাহা(২৩), একই উপজেলার হেংগাডোবা গ্রামের ইউসুফ আলীর পুত্র লিয়াকত আলী(২০) ও একই গ্রামের সমির উদ্দীনের পুত্র তোহিদুল ইসলাম(২১)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ৬ যুবককে আটক ও ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর