শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সোনালী ব্যাংকের অনুদান পেলেন কেজি স্কুলের শিক্ষক-কর্মচারীরা

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

চলমান করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সামাজিক দায়বদ্ধতা খাতের অনুদান পেলেন গুরুদাসপুরের বন্ধ হয়ে যাওয়া কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫৫ জন অসহায় শিক্ষক-কর্মচারী। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তাদেরকে ২ হাজার করে টাকার চেক দেওয়া হয়।

এ উপলক্ষে সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার আয়োজনে রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ম্যানেজার লিটন কুমার সাহা ও চাঁচকৈড় শাখার ম্যানেজার মো. মনিরুজ্জামান, সিনিয়র অফিসার বিপুল কুমার সুত্রধর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর মহান কীর্তির ওপর আলোকপাত করেন বক্তারা।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর