শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

সুজন কুমার,নাটোর:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের সামনে রাস্তার ডিভাইডারের মধ্য দিয়ে জবা,গোলাপ, রঙ্গন, কদম, ঝাউফুল সহ আরো অন্যান্য ৫০টির অধিক ফুল গাছের চারা রোপণ করা হয়।

এ সময় নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এস.এম সাহাদত হোসেন রাজিব এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান রবিন,যুগ্মসাধারণ সম্পাদক আপন আলী,যুগ্মসাধারণ সম্পাদক সাকলাইন নাবিল,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য নেতারা।

ফুলের চারা রোপন শেষে এস এম সাহাদত হোসেন রাজিব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সব সময় মাঠে ছিলো,আছে এবং থাকবে। তিনি আরো বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। ছাত্রলীগ বরাবরই ভালো কাজের অংশীদার হতে পছন্দ করে। এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।

নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর