মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় মাজারের জায়গা দখলের অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৫:২৬ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন’শ বছরের পুরোনো মাজারের জায়গা দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার ছোট বাশাইল গ্রামের ৩শ বছর আগের প্রতিষ্ঠিত হযরত কালে খাঁ (রঃ) পীরের মাজারের জায়গা জবরদখল করে ঘর নির্মানের চেষ্টা করছে একই গ্রামের মৃত মোহাম্মদ আলী বেপারীর পুত্র আনোয়ার বেপারী, আব্বাস বেপারী ও তাদের সঙ্গীরা।
ছোট বাশাইল মৌজায় এসএ দাগ ও খতিয়ানে মোট ১ একর ১৩ শতাংশ জমি মাজারের নামে রেকর্ড দেখা গেছে।

প্রতিপক্ষের আনোয়ার, আব্বাস জাল জালিয়াতির আশ্রয় নিয়ে মাজার সংলগ্ন জায়গা জবরদখল করে ঘর নির্মানের চেষ্টা করছে। মাজারের জায়গায় জোর করে ঘর নির্মানের অভিযোগে মাজার কমিটির সভাপতি এনায়েত হোসেন নান্নু বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে, যার নং-২৮/২০২১ ।

আদালত ওই সম্পত্তিতে কোন রকম স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিলেও প্রতিপক্ষের লোকজন তা তোয়াক্কা না করে ঘর নির্মানের চেষ্টা করলে এলাকার সাধারন মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার বেপারী ও আব্বাস বেপারী জানান, আমরা মাজারের জায়গা দখল করতে যাইনি। আমরা আমাদের মালিকানা জমিতে কাজ করছি। আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর