শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে জামাত নেতাকে অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ডিগ্রী (অনার্স) কলেজের শূণ্যপদে জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামাত নেতা আমিনুল ইসলাম রতনকে অধ্যক্ষ পদে অবৈধভাবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১টায় কলেজটির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল হাসান মিশু ও সাধারণ সম্পাদক শাহ সিরাজ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ। এছাড়া মোজাম্মেল হক, হাবিবুর রহমান, আশেক আলী, দেলোয়ার হোসেন, মো. রাকিব ও মো. নাইম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নাজিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি ছিলেন। তিনি জামাত-জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে একসময় নাজিরপুরে লাঠি মিছিল করেছেন। গোপনে কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নেওয়ার পায়তারা চালাচ্ছেন। এলাকাবাসী তার অপসারণ ও নিয়োগ স্থগিতের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, ১২ বছর ধরে কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কাজ করছি। পদটি শূণ্য হওয়ায় আমিসহ চারজন অধ্যক্ষ পদে আবেদন করি। স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

অবশেষে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কায় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর