বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে তিন হাজার ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মহানগরীর কাউনিয়া থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানার ওসি আজিমুল করিম ও পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের পুত্র মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির (৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত বাবু মিয়ার পুত্র মামুন মিয়াকে (৩৫) আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিন হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর