সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র কোরআন হাদীসের আলোকে পরের উপকার করার ফজীলাত – শামীম আহমেদ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা আল ইমরানের ১৪৮ নাম্বার আয়াতে কারীমায় ইরশাদ করেন অত:পর মহান আল্লাহ তায়ালা তাদেরকে পৃথিবীতে তার প্রতিদান দিয়েছেন এবং পরকালের ও উত্তম প্রতিদান দান করবেন। আর যারা সৎকর্মশীল মহান আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন। এছাড়াও মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা নিসার ১২৫ নাম্বার আয়াতে কারীমায় ইরশাদ করেন আর যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালার নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং হযরত ইবরাহিম (আ:) ধর্ম অনুসরণ করে যিনি একনিষ্ঠ ছিলেন, তার চেয়ে উত্তমধর্ম কার?  মহান আল্লাহ তায়ালা হযরত ইবরাহিম (আ:) কে বন্ধুরুপে গ্রহন করেছেন। এ প্রসঙ্গে পবিত্র হাদীস শরীফে এসেছে হযরত আবু হোরাইরা (রা:) হতে বর্ণিত তিনি বলেন হযরত রাসুল (সা:) সাহাবাদের মজলিসে ইরশাদ করেন, আমি আল্লাহর তায়ালার শপথ করে বলছি সে লোকটি কিছুইতে ঈমানদার নয়, আমি মহান আল্লাহ শপথ করে বলছি সে লোকটি ঈমানদার নয়?  আমি আল্লাহর শপথ করে বলছি সে লোকটি ঈমানদার নয়?  সাহাবীদের মাঝে হতে একজন প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল!  যার অনিষ্ট হতে তার প্রতিবেশি নিরাপদ থাকে না। (বোখারী শরীফ)  তাই আসুন আমরা মানুষের উপকার করি হে আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন (আমিন)

লেখক: মাওলানা শামীম আহমেদ
কামিল, হাদীস বিভাগ ফাস্ট ক্লাস
ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয় ঢাকা।

সাংবাদিক,ইসলামি কলামিস্ট
আলোচক:বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর