মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বড়াইগ্রামে যুবকের পুরুষাঙ্গ কর্তণ

সুজন কুমার,নাটোরঃ
আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৬:০৮ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে আমিন হোসেন (৪৪) নামে এক যুবকের পুরুষাঙ্গ (লিঙ্গ) কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। শামীম লালপুর উপজেলার নাখালপাড়া গ্রামের সুবহান মন্ডলের ছেলে। তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম জানান, ওই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীকে আমিন হোসেন বিভিন্ন ভাবে উত্যাক্ত করতেন। সম্প্রতি ওই গৃহবধুর ছবি সংগ্রহ করে এডিট করে অশ্লীলতার রং দিয়ে তার স্বামীকে পাঠায় আমিন। পরে এর প্রতিশোধ নিতে প্রেমের অভিনয় শুরু করেন ওই গৃহবধু। পরে মঙ্গলবার রাতে তাকে ওই গ্রামের জনৈক সেলিমের বাড়িতে আমিনকে ডাকেন গৃহবধূ। রাতে আমিন ওই গৃহবধুর সাথে অন্তরঙ্গ ভাবে মিশতে গেলে এক পর্যায়ে ব্লেড দিয়ে আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিন হোসেন ওই গৃহবধুর নামে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর