মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

প্রবাসীর টাকা ও স্বর্ণ নিয়ে উধাও স্ত্রী

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফুল ইসলামের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী রুমি বেগম ও শ্বশুর আফজাল হোসেন উধাও হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে প্রবাসীর বড় ভাই এন্তাজ আলী গুরুদাসপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ২ বছর আগে একই গ্রামের রুমির (২৭) সাথে শরিফুলের (৩৬) বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি বেগম নগদ ২ লাখ টাকা ও ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়েছেন। এরপর রুমি ও তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। যোগাযোগও বিচ্ছিন্ন করেছেন রুমি।
প্রবাশী শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, তার স্ত্রী রুমি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার সাথে প্রতারণা করেছে। মুঠোফোন বন্ধ রাখায় তার কোনো হদিস পাওয়া যাচ্ছেনা।

স্থানীয় ইউপি সদস্য হিটলার আলী জানান, রুমি কোথায় গেছে কেউ বলতে পারছেনা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে অনত্র বিয়ে করে গা ঢাকা দিয়েছে রুমি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর