শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ প্রদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

কোভিড-১৯ চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেলো গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কমপ্লেক্সটিতে ১৪ লাখ টাকা মূল্যের ৩০টি অক্সিজেন ফ্লো মিটার, ৮টি কনসেনট্রেটর ও পাল্স অক্সিজেন মিটারসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ প্রদান করেছে উপজেলা পরিষদ।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি এসব উপকরণের উদ্বোধন করেন। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী মো. মিলন মিয়া প্রমূখ।

কোভিড বিশেষজ্ঞ ডা. মেসবাউল হক সেতু বলেন, অক্সিজেন ফ্লো মিটার দ্বারা রোগীরা যতখুশি অক্সিজেন নিতে পারবেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি কনসেনট্রেটর রয়েছে। এরমধ্যে করোনা কক্ষে ১০টি, জরুরী বিভাগে ১টি ও সাধারণ ওয়ার্ডে ২টি কনসেনট্রেটর চালু হয়েছে। কনসেনট্রেটর দ্বারা রোগী কি পরিমাণ অক্সিজেন পাচ্ছে এবং রোগী মৃত নাকি জীবিত আছে তা তাৎক্ষনিকভাবে জানা যাবে। তাছাড়া পাল্স মেশিনের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা খুব সহজ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর