বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় ১৫০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জাকির ফকিরসহ দুই জন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ফুল্লশ্রী গ্রামের জাকির ফকিরসহ দুই জন ১৫০পিচ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি, অর্ধডজন মাদক মামলার আসামী জাকির ফকির (৪৫)কে ১৪০ পিচ ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খোন্দকার জাফর আহম্মেদ মঙ্গলবার গ্রেফতারকৃত জাকিরকে থানায় সোপর্দ করে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৪ (১০.৮.২১)।

একই দিন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর এক অভিযানে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ^র মালাকারের ছেলে মাদক ব্যবসায়ি সুনীল মালাকার (৪৫)কে ১০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন, নং-৫(১০.৮.২১)।
গ্রেফতারকৃত জাকির ফকির ও সুনীল মালাকারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর