মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লুন্ঠিত ৭০ হাজার টাকা উদ্ধার পাবনায় গোয়েন্দা অভিযানে অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৬:২৩ অপরাহ্ন

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯’ আগস্ট) দিবাগত রাত ০২ টার দিকে পাবনা জেলার সুজানগর থানার বদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১০’ আগস্ট) দুপুরে জেলা পুলিশের ডিবি কার্যালয়ে অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এসব তথ্য জানান। তিনি আরও জানান, সুজানগর থানার বদনপুর এলাকার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে স্থানীয় মাদ্রাসার সামনে থেকে অপহরণ করার পর মারপিট করে ৯৩ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। ভিকটিম আলাউদ্দিন ঐ ঘটনায় সুজানগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-০৯/০৮/২০২১ খ্রি.। দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বিভিন্ন ধরনের অপহরণ ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগ রয়েছে। এ কারণেই মামলাটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তভার অর্পণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯’ আগস্ট) দিবাগত রাত ০২টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে লুন্ঠন হওয়া (৯৩ হাজার) টাকার মধ্যে নগদ ৭০ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন ও ১টি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই চোধুরীপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রবিন আহম্মেদ রানা (৩৪), একই উপজেলার উত্তর বদনপুর এলাকার মো. মাহাতাব মোল্লার ছেলে মো. ফারুক হোসেন (৩৪) ও আজমত এর ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।
আসামীদরে মধ্যে রবিন আহম্মেদ রানা নামে একজনের বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনসহ ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুজানগর থানাতে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, ডিবি ওসি মো. আব্দুল হান্নানসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর