বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে পিতা-পুত্রের মূল হত্যাকারী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের আলোচিত পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সবুজ সিপাহীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গ্রেফতার অভিযানের নেতৃত্বে থাকা উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের লবনসাড়া গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে সবুজ সিপাহীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রমতে, গত ২৯ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারসহ তার তিন পুত্র ও এক পুত্রবধূকে কুপিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশী সিপাহী বংশের লোকজনে। মুমূর্ষ অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। হামলার দশদিন পর নিহত মুক্তিযোদ্ধার পুত্র বিপ্লব তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার ছোট ছেলে জুয়েল তালুকদার ৩২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পূর্বে চারজনকে এবং সর্বশেষ প্রধান আসামি সবুজ সিপাহীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর