শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় শ্মশানের নব নির্মিত চিতা উদ্বোধন

মোঃ এনামুল হক বাদশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় চৌগ্রাম মহাশ্মশান এর নব নির্মিত চিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চৌগ্রাম মহাশ্মশান প্রাঙ্গণে এ চিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন।

এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলার সহ-সভাপতি এড. প্রসাদ কুমার তালুকদার, সুশান্ত কুমার ঘোষ, খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন জিন্নাহ, সিংড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারি দাস, সাধারণ সম্পাদক চাঁন মহন হালদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানসী ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন কুমার কুন্ডু, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চৌগ্রাম মহাশ্মশান এর চিতা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর