বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পাবনায় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারিকে আটক করেছে সদর পুলিশ ফাড়ী

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৫:৫৫ পূর্বাহ্ন

পাবনা থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মনোয়ার হোসেন সবুর এর চৌচালা টিনের দোকান এর মধ্যে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগষ্ট রাত্রী ০১:১৫ ঘটিকার সময় ৮ জুয়ারি কে আটক করেছেন সদর পুলিশ ফাড়ী।

সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে সঙ্গীয় এটিএসআই/ হান্নান, ফোর্স ও মোবাইল-০৩ এর সমন্বয়ে অভিযান কালে তাস খেলা অবস্থায় পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত আঃ আওয়াল শেখের ছেলে শাহ আলম (৩০), মৃত আজমত ফকিরের ছেলে রতন ফকির (৩২), মোঃ লুৎফর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩৬), মোঃ আকমল বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৪৫), মোঃ রুস্তম আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২),

মোঃ রতন প্রাং এর ছেলে জিল্লুর রহমান (২৫), মোঃ জিয়া বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২৩) ও মোঃ তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন (৩৫) কে ০২ সেট তাস, নগদ ৮,১৬০/ টাকা ও ০২ টি ক্যালেন্ডার এর পাতা, যাহার অপর পৃষ্ঠাতে তাস খেলার হিসাব রয়েছে সহ হাতেনাতে গ্রেফতার করা হয় । এ নিউজ লেখার পূর্ব মহুর্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর