বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সরকারী বাঁধা উপেক্ষা করে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সরকারি বাঁধা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মান কাজ অব্যাহত রেখেছে শাহাদাত হাওলাদার এবং তার বোন জামাতা শাখাওয়াত হোসেন নোমান।

স্থানীয়রা অভিযোগে জানান, গত কয়েক বছর পূর্বে মাহিলাড়া-ভীমেরপার বাজার সংলগ্ন খালপাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইউনিয়ন পরিষদ। অতি সম্প্রতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর অসুস্থতার সুযোগে উচ্ছেদ করা জায়গায় নতুন করে স্থাপনা নির্মান কাজ শুরু করেছে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র শাহাদাত হাওলাদার এবং তার বোন জামাতা শাখাওয়াত হোসেন নোমান।

মাহিলাড়া বাজার জামে মসজিদের সভাপতি মো. মামুন মোল্লা জানান, সরকারী জায়গা দখল করে দোকান নির্মানকারীদের বাঁধা প্রদান করলেও তারা বাঁধা মানছেননা। বরং আরও অধিক শ্রমিক নিয়ে দ্রুতগতিতে দোকানের বর্ধিতাংশ নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

মাহিলাড়া ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা প্রকাশ চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দখলকারীদের বাঁধা প্রদান করা হয়েছে। এরপরও নির্মান কাজ অব্যাহত রাখার সংবাদ পেয়ে বুধবার বিকেলে পুণঃরায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এরপরও যদি সরকারি জায়গায় দোকান নির্মান করেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর