মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় গৃহবধু ধর্ষণ চেষ্টার মামলায় আটক ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৫:৫৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় বুধবার (৪আগস্ট) এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৮)। সে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের মৃত আব্দুল গফুরর ছেলে। এ ব্যাপারে গৃহবধুর স্বামী দুখু মিয়া বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা রুজু করেন।

জানা গেছে, সম্প্রতি (৭জুলাই) প্রতিবেশি সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যায়। তখন বাড়িতে কেহ না থাকার সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে সে জনৈক গৃহবধুর কাছে ভোটার আইডি কার্ড চায়। গৃহবধু কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুল তার পিছু পিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন মহিলা এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঐ গৃহবধুর স্বামী গ্রামের প্রধানদের নিকট বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাব খাটিয়ে বিচার সালিশ কোনোটাই হতে দেয়নি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মু: ফয়সাল বিন আহসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়। বুধবার দুপুরে আসামী সিরাজুলকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর