মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধে যুবক খুন

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৫:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে এক যুবক খুন হয়েছে। যুবকের নাম মোঃ সুমন (৩০), তিনি নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে আব্দুল আজিজের পুত্র।

বুধবার (৪আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়, মো: সুমন ও তার চাচাতো ভাই মাসুদ আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে মাসুদ আকন্দ জমিতে ধান রোপন করতে চাইলে মো: সুমন বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র দা এর আঘাতে মো: সুমন ঘটনাস্থলে খুন হয়।

এ ঘটনায় আ: রাজ্জাক(৩৬),মাসুম আকন্দ(৩৫)ও আজিজুল ইসলাম(৩৬) নামের আরো ৩জন গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি দেখে দ্রুত ময়ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ খুনের ঘটনা নিশ্চিত করেন। জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর