মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভূঞাপুরে চোরাই দ্রব্য ও মাদকসহ এক যুবক আটক

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৭:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা ও চোরাই পানির পাম্প চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় এক যুবককে আটক করা হয়।
ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর জামে মসজিদের সামনে থেকে স্থানীয় এলাকাবাসী চুরি করা পানির পাম্পসহ আপন (২২) নামের এক যুবককে আটক করে। আপন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার নুডুর চর গ্রামের ছালামের ছেলে। খবর পেয়ে পুলিশ পানির পাম্পটি জব্দ করে। তাকে তল্লাশি করলে কিছু গাঁজা পাওয়া যায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইসরাত জাহানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইসরাত জাহান বলেন, তার কাছে মাদকদ্রব্য পাওয়ায় মাদক আইনে এই শাস্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে মাদক নির্মূলে আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর