শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের জরিমানা ও দোকান সিলগালা

মো. রায়হান আলী, বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুদিদোকান সিলগালা ও ৮ হাজার ৯শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল।

জানা যায়, লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অভিযোগে এই অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে মিশ্রীপাড়ায় ১টি ফ্রিজের শো-রুমের মালিককে ৫ হাজার টাকা, বিহারকোল বাজারের এক চা দোকানীকে ২০০ টাকা, মালঞ্চি বাজারের একটি মুদিখানা দোকান মালিকের জরিমানা এবং স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার কারণে কয়েক জনের জরিমানা করা সহ মোট ১৪টি পৃথক মামলায় ৮ হাজার ৯শত টাকা অর্থদণ্ড আদায় করে হয়। এসময় মালঞ্চি বাজারের মুদি দোকানটি সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন প্রশাসন তৎপর আছে। করোনা সংক্রমণ থেকে এই এলাকার মানুষকে বাঁচাতে এবং সরকারি সকল নির্দেশনা জনসাধারণকে মানাতে এমন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর