বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নববধুকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত-৩

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নববধুকে উত্যক্তের প্রতিবাদ করায় চিহ্নিত বখাটেদের হামলায় একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার কুড়লিয়া গ্রামের।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের সুভাষ মধুর যুবতী কন্যাকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো একই এলাকার মৃত নারায়ন মধুর পুত্র নির্মল মধু ও তার সহযোগি নিরঞ্জন মধু। তাদের অব্যাহত হয়রাণীর কারণে গত ১৬ জুলাই ওই যুবতীকে বিয়ে দেয়া হয়।

সূত্রে আরও জানা গেছে, গত ২ আগস্ট সকালে নববধু তার বাবার বাড়িতে বেড়াতে আসলে বখাটে নির্মল মধু ও নিরঞ্জন মধুর নেতৃত্বে তাদের ৪/৫ জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক তাকে (নববধূ) বাড়ি থেকে অপহরনের চেষ্টা চালায়। এসময় ওই নববধূ চিৎকার শুরু করলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। সুভাষ মধু ও তার ভাই সুকদেব মধু চিৎকার শুনে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে বখাটেরা। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সুভাষ মধু বাদি হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সকালে থানার ওসি আলী আরশাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর