সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) এইচএসসি ২০২২-এর পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মনিটরিং কার্যক্রম স্থগিত করেছে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত ২৯ জুলাই জারি করা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মনিটরিং এবং ইভালুয়েশন শাখার পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ চলমান করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং কলেজ ও প্রশাসন শাখার সূত্রে স্থগিতাদেশ বিবেচনায় এনে মনিটরিংও ইভালুয়েশন শাখার সূত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশনা রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেয়া প্রথম চার সপ্তাহ এবং দ্বিতীয় চার সপ্তাহের আ্যসাইনমেন্ট  গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। তা স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালকদের কাছে এ সংক্রান্ত  চিঠি পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর