বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ইসলামপুরে দুই ভূয়া ডিবি পুলিশ প্রোফতার

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী করার সময় এলাকাবাসি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার ২ আগস্ট সন্ধ্যার দিকে নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া এলাকা এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসলামপুর থানায় ওই কথিত ভুয়া ডিবি পুলিশ পরিচয় দুইজনের নামে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।

তারা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়া বাড়ী গ্রামের আলহাজ্ব আবুল হোসেন খা’র পুত্র হেলাল উদ্দিন খা (৪৪) ও একই ইউনিয়নের পাঁচ পয়লা,পশ্চিমপাড়া ঘোনাপাড়া গ্রামের মৃত আবু তাহের মন্ডলের পুত্র আঃ হাকিম(৪৮) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া ঋষিবাড়ীতে মৃত মধু রবি দাসের স্ত্রী বুদিয়া রানীর নিকট বিগত দিনের ন্যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করে ২ আগস্ট বিকালে আবারো তারা ওই মহিলার নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। এ সময় তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে গতিবিধি স্থানীয়দের সন্দেহ হলে তাদের এলাকার লোকজন আটক করে পুলিশে খবর দেয়।আটককৃত দুইজনের নিকট দৈনিক নবতান পত্রিকার ভুয়া কার্ড উদ্ধার করেছে পুলিশ। ঈদের কিছুদিন আগে তারা কার্ড কিনে ভূয়া সাংবাদিকতা পেশায় নেমে ওই এলাকায় একাধিক বার ডিবি পরিচয়ে চাদাবাজী করেছে বলেও অভিযোগ করেছে এলাকা বাসী । ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান- ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করায় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর